ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শেরপুরে পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশসহ আহত ৩
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 8:42 PM

শেরপুরে পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশসহ আহত ৩

শেরপুরে পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশসহ আহত ৩

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন নালিতাবাড়ী থানা পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলসহ স্থানীয় আরও এক বাসিন্দা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। পরে রাতেই মামলা করে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনায় আহতরা হলেন নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের ৩ সদস্যের একটি দল অভিযান চালায়। 

ওইসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা টেবলেট লেনদেন করছিল। পুলিশ মাজম আলীসহ অন্যান্যদের আটক করতে চাইলে নারী-পুরুষসহ তাদের স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। 

এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে পুলিশ রাতেই ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status