ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জীবনের প্রথম বিসিএসে ইতিহাস গড়লেন ২ বোন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 9:43 AM

জীবনের প্রথম বিসিএসে ইতিহাস গড়লেন ২ বোন

জীবনের প্রথম বিসিএসে ইতিহাস গড়লেন ২ বোন

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে রাজবাড়ীর আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।এতে তাদের পরিবারসহ খুশি রাজবাড়ীবাসী।

শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নিবাসী রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে। তারা রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম আব্দুল গফুর সাহেবের নাতনি।

পরিবার সূত্রে জানা যায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সিলমা সারিকা শশী এবং সিলমা সুবাহ আরশি দুজনই ২০১৫ সালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন।

এরপর শশী ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং আরশি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে তারা ২০২২ সালে এমবিবিএস পাশ করেন। পরে তারা দুজনই বিসিএসের প্রস্তুতি নেন এবং ৪৮ তম বিসিএস পরীক্ষা দেন।

আক্কাস আলী বলেন, আমার দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী। তাদের স্বপ্ন ছিল তারা বড় হয়ে চিকিৎসক হবে।সেই লক্ষ নিয়ে তারা পড়ালেখা করেছে। আমি এবং তাদের মা আমরা দুজনই আমার দুই মেয়েকে মানসিকভাবে সবসময় সাপোর্ট করেছি।

তিনি আরও বলেন, তারা দুজনই স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।তাদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিল এটি। আমি আমার দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

তাদের দুজনের এ সাফল্যে রাজবাড়ীবাসী আনন্দিত। তারা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status