ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভবিষ্যৎ উন্নয়নে ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা জরুরি: ভারতীয় হাইকমিশনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 10:53 PM

ভবিষ্যৎ উন্নয়নে ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা জরুরি: ভারতীয় হাইকমিশনার

ভবিষ্যৎ উন্নয়নে ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা জরুরি: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে একটি স্থিতিশীল, ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে দাঁড়াবে এবং এই অংশীদারিত্বে দুই দেশের জনগণই হবে মূল অংশীদার।

ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানা গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২০২৫ সালের কোর্স অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

হাইকমিশনার বলেন, ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারে। তিনি ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে বলেন, বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগ ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত উন্নয়ন নিশ্চিত করছে।

ভার্মা ভারতের “প্রতিবেশী প্রথম” নীতি, “অ্যাক্ট ইস্ট” নীতি, মহাসাগর কৌশল ও ইন্দো-প্যাসিফিক ভিশনের আলোকে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি ভিশনও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ আঞ্চলিক দুই গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সংহতি ত্বরান্বিত করতে পারে। যার সদরদপ্তর ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবৃদ্ধির সুযোগকে সংযুক্ত করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status