ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে বাল্য বিয়ে নিরোধে যুবদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 8:26 PM

কুড়িগ্রামে বাল্য বিয়ে নিরোধে যুবদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্য বিয়ে নিরোধে যুবদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্য বিয়ে নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভূ্ক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এবং চাইল্ড নট ব্রাইড(সিএনবি) প্রজেক্ট আরডিআরএস- বাংলাদেশ এর উদ্যোগে সদর উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কমর্কতা মোঃ ইসমাইল হোসেন, অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, পৌর নির্বাহী কমর্কতা মোছাঃ শামীমা আক্তার, কুড়িগ্রাম সদর থানার প্রতিনিধি এস আই মোঃ আব্দুল বশির, সদর উপজেলার ৭টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধিগ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধি প্রমূখ।

শুধু কথায় নয় বাল্য বিয়ে বন্ধে সামাজিক ও আইনগত প্রচেষ্টার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে প্রত্যেক পরিবারকে এগিয়ে আসতে হবে এবং একই সাথে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। 

২০২৬ সালে সিএনবি প্রজেক্টটির কার্যক্রম শেষ হচ্ছে স্মরণ করে দিয়ে সংশ্লিষ্ট প্রজেক্ট কর্মকর্তা বলেন, এই প্রজেক্টটি চলমান রাখা প্রয়োজন, প্রজেক্টটির গুরুত্ব বিবেচনা করে বাল্য বিয়ে নিরোধ কার্যক্রমটি সর্বদা  চলমান রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status