ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ বাবা মায়ের পর মেয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 6:48 PM

সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ বাবা মায়ের পর মেয়ের মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ বাবা মায়ের পর মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বসতবাড়িতে গ্যাস সিলেন্ডারের আগুনে আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগে দগ্ধ ৫জনের মধ্যে মানব চৌধুরী ও বাচা চৌধুরী নামের দুজনের মৃত্যু হয়। সিলেন্ডার লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধদের মধ্যে এবার নিহত মানব চৌধুরীর ১৪ বছর বয়সী মুন্নি আক্তার মারা যায়।

গত সোমবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুন্নি বাবা মায়ের সঙ্গে কাঁচপুর পুরান বাজার এলাকায় শেখ ফরিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মুন্নি গত সোমবার রাত ৯ টা ৪৫মিনিটে মারা যায়। তার শরীরের শতকরা ২৮ ভাগ পুড়ে গিয়েছিল। 

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলেন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নিহত মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সকলকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর দুপুরে দগ্ধদের মধ্যে তার বাবা মানব চৌধুরী ও পরদিন ৮  সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, গ্যাস লিকেজে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে কোন গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status