|
সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক ধরা, ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে কারাদণ্ড
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক ধরা, ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন , দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে রাইসুল ইসলাম (৩৩) এবং আশাশুনি উপজেলার শিউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের রায়ে রাইসুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ (খ) ধারায় এক বছর এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জাহাঙ্গীর আলমকে ৯ (ক) ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা প্রদান করা হয়। ইউএনও অনুজা মণ্ডল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কঠোর। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
