|
কুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেছেন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেছেন গতকাল ১৪ সেপ্টেম্বর রবিবার রাতে কুড়িগ্রাম শহরের বাজার কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আয়োজনে পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন তিনি। এসময় উপদেষ্টার সাথে ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, কুড়িগ্রাম পৌরসভা, সদর উপজেলা, রাজারহাট উপজেলা, নাগেশ্বরী উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাম্বলীর মানুষজন প্রমূখ। মতবিনিময়কালে মাননীয় উপদেষ্টা বলেন, কোনরূপ ভয়ভীতির আশংকা না রেখে সকলে মিলেমিশে দুর্গাপূজার আনন্দ উদযাপন করবেন। আপনাদের নিরাপত্তায় জেলা ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে। বতর্মান সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
