|
বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যার নাটক
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যার নাটক বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে রয়েছে বলে জানা যায়। সীমার ভাসুর মো. জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তবে নিহত সীমার চাচা খোরশেদ অভিযোগ করে বলেন, মাত্র পাঁচফুট উঁচু জায়গা থেকে ঝুঁলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
