ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 6 September, 2025, 11:26 AM

রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল রবিবার থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, আগামীকাল রবিবার থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম সশরীরে স্বাভাবিক নিয়মে চলবে। অনলাইনে ক্লাস নেওয়ার কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। কিছু মিডিয়া অনলাইনে ক্লাস নেওয়ার ভুল সংবাদ প্রচার করেছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন রবিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার জেরে গত সোমবার থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status