ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এনায়েতপুর পাক দরবার শরীফ কর্তৃক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Saturday, 6 September, 2025, 11:30 AM

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এনায়েতপুর পাক দরবার শরীফ কর্তৃক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এনায়েতপুর পাক দরবার শরীফ কর্তৃক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে এনায়েতপুর পাক দরবার শরীফের উদ্যোগে র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

র‌্যালিটি দরবার শরীফের তিন নম্বর গেট থেকে শুরু হয়ে এনায়েতপুর কাপড়ের হাট প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লি ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে এনায়েতপুর পাক দরবার শরীফের বর্তমান গদীনশিন হযরত পীর আলহাজ্ব খাজা কামাল উদ্দিন নুহুমিয়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যের পর পবিত্র কুরআন তেলাওয়াত, মোনাজাত এবং সর্বশেষে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status