ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নাঙ্গলকোটে জাকারিয়া তাহের সুমনকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাংগলকোট
প্রকাশ: Saturday, 6 September, 2025, 11:15 AM

নাঙ্গলকোটে জাকারিয়া তাহের সুমনকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নাঙ্গলকোটে জাকারিয়া তাহের সুমনকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কুমিল্লা নাঙ্গলকোটে গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট সরকারি কলেজে মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সহ জেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা গিয়ে সমাবেশে মিলিত হয়।

পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ছোট নয়ন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ডা: মাইন উদ্দিন বাহার, পৌর বিএনপি নেতা তাজুল ইসলাম,জোড্ডা পূর্ব  ইউনিয়ন বিএনপি সভাপতি  হুমায়ুন কবির দুলাল, উপজেলা বিএনপি নেতা আল মামুন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালে আহমেদ সালে,সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গির মন্টু,পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী,পৌরসভা বিএনপি'র সদস্য মাইনুদ্দিন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মক্রমপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কমু, উপজেলা যুবনেতা ফরহাদ হোসেন,ছাত্রনেতা শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান। বক্তরা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা নেতৃবৃন্দ কাছে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে,না হয় তাকে নাঙ্গলকোটের রাজনীতি থেকে বয়কট করা হবে।৷ ৷৷ ৷৷  




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status