ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গলাচিপায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 September, 2025, 11:08 AM

গলাচিপায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

গলাচিপায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের কারণে মেজো ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মাহবুব (৩৫) মারা গেছেন। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদার ছেলে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই বলছেন স্বজনরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের জেরে মেজো ভাই রেজাউল তার ছোট ভাই মাহবুবের মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় গুরুতর জখম হলে তাকে দ্রুত চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন, সেই থেকে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন এবং স্বাভাবিক জীবনযাপন করছিলো। পরবর্তীতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পরে তার অবস্থার অবনতি হলে পরিবার তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে আসে। শেষ বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, বাড়িতে বসে আমার মেঝো ছেলে আর ছোট ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল। হঠাৎ পেছন দিক থেকে রেজাউল লাঠি দিয়ে মাহাবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করানো হয়। শুক্রবার দুপুরে আমার ছেলে বেশি অসুস্থ হয়ে পড়লে গ্রামের বাড়ি থেকে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status