ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ ডিবি'র ওসি নিহত, গুরুতর আহত স্ত্রী
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 6 September, 2025, 11:19 AM

গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ ডিবি'র ওসি নিহত, গুরুতর আহত স্ত্রী

গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ ডিবি'র ওসি নিহত, গুরুতর আহত স্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মুস্তাফিজ হাসান নামে একজন ওসি নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওসির স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মুস্তাফিজ হাসান সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ নামক পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মুস্তাফিজ হাসান নওগাঁ জেলায় ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন নতুন সময়কে। এ ঘটনায় ঘাতক বাসচালক সুমকে আটক করা হয় একই সময় বাসটিও জব্দ করেছে পুলিশ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status