|
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ‘২য় গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ‘২য় গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত ![]() ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ‘২য় গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত এবারের গ্রাজুয়েমন সেরিমনিতে ৪০০ জন ডিপ্লামা ডিগ্রীধারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে মেধা তালিকায় সেরা ১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল এবং ৩ জনকে চেয়ারম্যান এওয়ার্ড প্রদান করা হয় ও ২জন শিক্ষার্থীকে সফল এরামনাই এওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মীর জাহিদ হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গ্র্যাজুয়েশন সেরিমনির মধ্য দিয়ে শেষ হলো আপনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখন আপনাদের অর্জিত শিক্ষা দেশ ও দশের কল্যাণে কাজে লাগানোর পালা। আপনাদের অর্জিত শিক্ষা সমাজ ও দেশের কোন কাজে না আসলে সেটা হবে একটা অনেক বড় অন্যায় এবং আপনাদের বাবা মা, শিক্ষক ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার একটা বিরাট অপচয়। সুতরাং, আজ আপনারা প্রতিজ্ঞা করুন, আপনারা যা পেয়েছেন, তার বহুগুণ দেশকে ফিরিয়ে দেবার চেষ্টা করবেন, দেশকে ভালবাসবেন, দেশের উন্নয়নে অবদান রাখবেন। সেই সাথে নতুন বাংলাদেশ গঠনেও অবদান রাখবেন। আর তা সম্ভব কারিগরি শিক্ষা ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে। কারগরি শিক্ষার উন্ননয়নের মাধ্যমে কোন দেশ যে উন্নতির চরম শিখরে পৌছতে পারে ডার উদাহহরন চীন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন বলেন, আগামীর বাঙলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ। এ মূহূর্তে দেশে এবং বিদেশে বিশেষ করে জাপানে প্রচুর কাগিরি দক্ষ লোকের চাহিদা রয়েছে তিনি বলেন, আমরা জাতি হিসেবে সৌভাগ্যবান যে, আমাদের ৬৫% ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে আমরা প্রচুর দক্ষ জনশক্তি তৈরী করে এ চাহিদা মেটাতে পারি। সম্মানিত অতিথির বক্তৃতায় ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনকে অনুঘটক মনে করেছে এবং এর একাডেমিক সিস্টেমের সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করেছে। আমরা আধুনিক ফ্ল্যাগশিপ ইন্সটিটিউট হিসেবে বিকাশের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি, অ্যাক্সেস এবং ইক্যুইটির প্রতি নিষ্ঠার সাথে কাজ করছে এ প্রতিষ্ঠান এবং উল্লেখযোগ্যভাবে শিক্ষাদান, শেখার, গবেষণার মান এবং জাতীয় ও আঞ্চলিক আর্থ-সামাজিক চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।” বলে অধ্যক্ষ মন্তব্য করেন। তিনি আরও বলেন, একটি জেড জেনারেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তামূলক পরিষেবা এবং সুবিধাগুলিতে অ্যাক্সেস নিশ্চিত করে আমরা একটি ব্যাপক শিক্ষামূলক ইকো সিস্টেম তৈরি করার চেষ্টা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
