ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
তৈলাক্ত ত্বকের দৈনন্দিন যত্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 September, 2025, 5:37 PM

তৈলাক্ত ত্বকের দৈনন্দিন যত্ন

তৈলাক্ত ত্বকের দৈনন্দিন যত্ন

তৈলাক্ত ত্বক বেশ বিড়ম্বনার। অতিরিক্ত তেল বের হওয়ার কারণে মুখে সবসময় একটা অস্বস্তি থাকে, মেকআপ দীর্ঘক্ষণ টেকে না, আর ব্রণ–ব্ল্যাকহেডসের সমস্যা তো আছেই। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে তৈলাক্ত ত্বকও পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল রাখা সম্ভব।

১. সঠিক ফেসওয়াশ ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি বা জেল-ভিত্তিক ফেসওয়াশ ব্যবহার করুন। দিনে অন্তত ২ বার মুখ ধুতে হবে, তবে অতিরিক্ত ধুলে ত্বক শুষ্ক হয়ে আবারও বেশি তেল তৈরি করতে পারে।

২. অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার
অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের দরকার নেই। আসলে ত্বক আর্দ্র না থাকলে আরও বেশি তেল উৎপন্ন হয়। তাই হালকা, অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৩. টোনার ব্যবহার করুন
অ্যালকোহল-মুক্ত টোনার ত্বকের পোরস টাইট করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন ফেসওয়াশের পর টোনার ব্যবহার করতে পারেন।

৪. সানস্ক্রিন অপরিহার্য
গরমে অনেকেই সানস্ক্রিন এড়িয়ে চলেন, কারণ মনে হয় এতে ত্বক আরও তৈলাক্ত হয়। তবে এখন বাজারে অয়েল-ফ্রি বা জেল-ভিত্তিক সানস্ক্রিন পাওয়া যায়, যা ত্বককে রোদ থেকে বাঁচায় এবং তেলতেলে ভাবও আনে না।

৫. সপ্তাহে একদিন স্ক্রাব করুন
হালকা এক্সফোলিয়েশন করলে মৃত কোষ দূর হয় এবং ব্রণ কমে। তবে সপ্তাহে একবারই যথেষ্ট, নইলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

৬. ফেসমাস্ক ব্যবহার করুন
ক্লে মাস্ক বা চারকোল মাস্ক অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বক পরিষ্কার রাখে। সপ্তাহে এক-দুদিন ব্যবহার করতে পারেন।

৭. খাবারের দিকে নজর দিন
অতিরিক্ত ভাজা-তেলে ভাজা খাবার, জাঙ্ক ফুড ও সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন। প্রচুর পানি পান করুন এবং ফলমূল-সবজি খান। এগুলো ত্বকের ভেতর থেকে ভারসাম্য বজায় রাখে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status