|
জিএমপি কমিশনারকে প্রত্যাহারাদেশে যা বলা হয়েছে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() জিএমপি কমিশনারকে প্রত্যাহারাদেশে যা বলা হয়েছে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতি দিয়ে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদান করে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে। সম্প্রতি গণমাধ্যমে (প্রথম আলোয়) প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কমিশনার ড. নাজমুল করিম খান কর্মস্থলে যাওয়া-আসার সময় (ঢাকা-গাজীপুর) রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখতেন। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখ্য, ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া, চলতি বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
