ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শর্ত ভঙ্গের দায়ে গাছায় মেলার অনুমোদন বাতিল করলো জিএমপি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 2 September, 2025, 3:19 PM

শর্ত ভঙ্গের দায়ে গাছায় মেলার অনুমোদন বাতিল করলো জিএমপি

শর্ত ভঙ্গের দায়ে গাছায় মেলার অনুমোদন বাতিল করলো জিএমপি

গাজীপুরে আয়োজিত ‘মাসব্যাপী গ্রামীণ ও কুটির শিল্প পণ্য মেলা-২০২৫’ এর অনুমতি বাতিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ৫ আগস্ট শুরু হওয়া এই মেলা আগামী ৪ সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী পালনে আয়োজক কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় মেলা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র। 

সোমবার (১ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং-৫৫৪২/সিটিএসবি) এই তথ্য জানানো হয় গণমাধ্যমকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বেনারশি মসলিম এন্ড জামদানী সোসাইটির সভাপতি জনাব এম এ মঈন খাঁন (বাবলু)-এর আবেদনের প্রেক্ষিতে গত ২০ জুলাই ১৮টি শর্তসাপেক্ষে মেলার অনুমতি দেওয়া হয়েছিল।

গাছা উচ্চ-বিদ্যালয় মাঠের পার্শ্ববর্তী খালি স্থানে (মাঠে) গত ৫ আগস্ট থেকে এই মেলা শুরু হয়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ শর্তাবলী যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় জিএমপি কর্তৃপক্ষ মেলার অনুমতি বাতিল করেছেন। এই সিদ্ধান্ত ১ (পহেলা) সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য; স্কুল মাঠে মাসব্যাপী মেলা চলার ফলে শিক্ষার্থীদের এসেম্বলি করতে দেখা যায় স্কুল ভবনের বারান্দায়। ফলে ব্যাহত হয় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও। এছাড়া মেলায় লটারি টিকিট বিক্রি নিয়েও রয়েছে নানা প্রতিক্রিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status