|
পঞ্চগড়ে নাইট গার্ড হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতার পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে নাইট গার্ড হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতার পুলিশ সুপারের সংবাদ সম্মেলন উক্ত ঘটনায় জড়িত মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামী সনাক্ত পূর্বক ও গ্রেফতারের লক্ষ্যে জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, পঞ্চগড় এর প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস্ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম কাজ করছিল। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত মূল আসামী আরমান ইসলাম আমজাদ (২৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- টুনির হাট প্রধান পাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় কে গত ইং ০১/০৯/২০২৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার সময় হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় যে, ঘটনার দিন ইংরেজি ০৫/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকায় ঘটনাস্থল টুনিরহাট বাজারের বিআরটিসি কাউন্টারের পাশে কাঠের স মিলে বসে তাস (রামী) খেলতেছিল। একপর্যায়ে আসামী গেমে জিতে গেলে বিটের বাজিকৃত টাকা নিয়ে রওনা হলে ডিসিস্ট তার ঘরে থাকা কার্তি দিয়ে পেছন হতে আসামীর পিঠে আঘাত করে। তখন আসামী ক্ষিপ্ত হয়ে ডিসিস্টের নিকট হতে কার্তি কেড়ে নিয়ে ডিসিস্টের গলায় প্রথমে পোচ দেয় এবং গলা ধরে মাটিতে শোয়ায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সংবাদ সম্মেলন শেষে জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, পঞ্চগড় বলেন সাম্প্রতি ঘটে যাওয়া জেলার বিভিন্ন স্থানে হত্যাকান্ডের তদন্ত চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
