|
ট্টেনের দরজায় বসে পা থেঁতলে গেল যাত্রীর
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() ট্টেনের দরজায় বসে পা থেঁতলে গেল যাত্রীর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌছে। এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিল। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ডুকলে তার পা প্লাটফর্মের সাথে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, ট্রেনের ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণে শরীরের অঙ্গহানিসহ আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
