|
মবের হামলার শিকার অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() মবের হামলার শিকার অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সুমনা জানান, ৩১ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি সড়কে তার গাড়ি আন্দোলনকারীদের ভিড়ে আটকে পড়ে। তখনই একদল বিক্ষুব্ধ ব্যক্তি তার গাড়ির বোনেটে আঘাত করেন, জানালায় ধাক্কা দেন এবং ব্যঙ্গাত্মক ভাষা ও আচরণে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় আন্দোলনকারীরা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দিতে থাকেন। পোস্টটি প্রকাশের কিছু সময় পর অভিনেত্রী সেটি মুছে ফেললেও ভারতীয় গণমাধ্যমগুলো তার বিবরণ সংরক্ষণ করে রেখেছে। সুমনা উল্লেখ করেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি দুইবার এই ধরনের পরিস্থিতির মুখে পড়েন। আরও হতাশার বিষয় ছিল, ঘটনাস্থলে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। তিনি লেখেন, ‘পুলিশ ছিল, কিন্তু তারা শুধু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। কেউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেনি।’ সুমনা শহরের পরিবেশের অগোছালো চিত্র তুলে ধরে বলেন, ‘রাস্তাজুড়ে আবর্জনা, কলার খোসা, প্লাস্টিক বোতল পড়েছিল। ফুটপাতে কেউ রান্না করছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, আবার কেউ ভিডিও কল ও রিল বানাচ্ছে। এটি নাগরিক শৃঙ্খলার প্রতি সরাসরি অবমাননা।’ ঘটনার সময় সুমনার সঙ্গে ছিলেন তার এক বন্ধু। তিনি জানান, বন্ধুটির উপস্থিতি তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। তার বুদ্ধিমত্তা পরিস্থিতি বেশি খারাপ হতে দেয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
