|
বিপাশার পর এবার আনুশকাকেও ছাড়লেন না ম্রুণাল
নতুন সময় ডেস্ক
|
![]() বিপাশার পর এবার আনুশকাকেও ছাড়লেন না ম্রুণাল ম্রুণালের বিতর্কিত সেই মন্তব্য ছড়িয়ে পড়তেই ফের কটাক্ষের মুখে পড়েছেন ‘সীতা রামান’-খ্যাত অভিনেত্রী। সালমান খানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে প্রথম অভিনয় করার কথা ছিল ম্রুণালের। কিন্তু তিনি বাদ পড়েছিলেন। তারপর সেই জায়গায় অভিনয় করেছিলেন আনুশকা। সেই প্রসঙ্গে আনুশকার নাম না করেই এক সাক্ষাৎকারে খোঁচা দিয়েছিলেন ম্রুণাল । অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, কোনও ছবি থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে বা তিনি নিজে প্রত্যাখ্যান করেছেন কি না? জবাবে ম্রুণাল বলেছেন, ‘এমন বহু ছবি রয়েছে। এছাড়া, আমি নিজে প্রস্তুত ছিলাম না বলেও প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে সেসব ছবির নাম বললে।’ এসময় ম্রুণাল বলেন, ‘একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই সিনেমার বড় অবদান রয়েছে ঠিকই। কিন্তু পরে আমি বুঝেছি, এই ছবিতে কাজ করলে পরে আমি হারিয়ে যেতাম।’ ছবির নায়িকা তখন খ্যাতি পেলেও, এখন তিনি কোনও কাজ করছেন না, এমন খোঁচাও দিয়েছেন ম্রুণাল । তিনি বলেছেন, ‘ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়। কারণ আমি রাতারাতি খ্যাতি বা সন্তুষ্টি চাই না। কারণ হঠাৎ করে যা আসে, তা হঠাৎ করেই চলে যায়।” এই মন্তব্য শুনে নেটিজেনদের মন্তব্য, ম্রুণাল কথা বলেছেন আনুশকাকে নিয়েই। কারণ সুলতান সিনেমায় কাজ করার পরপরই বিরতিতে চলে যান অভিনেত্রী। তবে ম্রুণালের এই মন্তব্যে আপত্তি জানিয়ে এক নেটিজেন লিখেছেন, “অসম্ভব নিচু মনের মেয়ে। অন্য মহিলাকে অসম্মান করতেই হবে তাকে।” আরেকজন লিখেছেন, “আনুশকা স্বেচ্ছায় আর ছবিতে কাজ করছেন না। তাই ম্রুণালের এই মন্তব্য মূর্খামি ছাড়া কিছু নয়।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
