ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নুরের উপর হামলা: গণ অধিকার কার্যালয়ে বৈঠকে ৫ সিদ্ধান্ত ২২ রাজনৈতিক দলের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 September, 2025, 9:15 PM

নুরের উপর হামলা: গণ অধিকার কার্যালয়ে বৈঠকে ৫ সিদ্ধান্ত ২২ রাজনৈতিক দলের

নুরের উপর হামলা: গণ অধিকার কার্যালয়ে বৈঠকে ৫ সিদ্ধান্ত ২২ রাজনৈতিক দলের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে ২২টি রাজনৈতিক দল।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হয়। এ বৈঠকে ৫টি সিদ্ধান্ত হয় বলে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

গৃহীত সিদ্ধান্তগুলো হলো- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ, ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা, ফ্যাসিবাদী শক্তি আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status