ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছায় যুবদল নেতার অর্থায়নে ২ কিলোমিটার রাস্তা সংস্কার
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Monday, 1 September, 2025, 8:53 PM

পাইকগাছায় যুবদল নেতার অর্থায়নে ২ কিলোমিটার রাস্তা সংস্কার

পাইকগাছায় যুবদল নেতার অর্থায়নে ২ কিলোমিটার রাস্তা সংস্কার

খুলনার পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদারের নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসিত হয়েছেন। সোমবার সকালে  এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তির কথা বিবেচনা করে উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া ব্রীজ হতে ধলাই ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ব্যক্তিগত ভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করেন। সাধারণ শ্রমিকের পাশাপাশি তিনি নিজেই সংস্কার কাজে সহযোগিতা করছেন। নিজস্ব অর্থায়নে এমন মহতি উদ্যোগ নেওয়ায় ইমরান সরদার কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শিপ্রা সরকার জানান সড়কের বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। ঘের ব্যবসায়ী সীমান্ত বলেন সড়কের অবস্থা এতটাই খারাপ মৎস্য পরিবহনে কোন যানবাহন যেতে চায় না। এতে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাটি সংস্কার হলে সবচেয়ে বেশি উপকৃত হবে ঘের ব্যবসায়ীরা। মোটরসাইকেল চালক উত্তম মন্ডল বলেন শুকনো মৌসুমে মোটামুটি যাতায়াত করা গেলে ও বর্ষা মৌসুমে দুই কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কার জরুরি হয়ে পড়েছিল। এখন আমরা অনেকটাই সহজ ভাবে যাতায়াত করতে পারবো। আতিয়ার হাওলাদার বলেন সড়কের দুই প্রান্তের অংশ ভালো কিন্তু মাঝের কিছু অংশের অবস্থা খুবই খারাপ। সংস্কার করার ফলে এখন থেকে ভোগান্তি অনেকটাই কমে আসবে। প্রতিবন্ধী বিকাশ সরকার জানান এর আগে এ ধরনের উদ্যোগ কাউকে নিতে দেখেনি।

শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত ভাবে ও এলাকার মানুষের জন্য কিছু করা যায় যুবদল নেতা ইমরান সরদার সেটা দেখিয়ে দিয়েছেন। এ ধরনের উদ্যোগ কে আমরা সাধুবাদ জানাই। ইমরান সরদার বলেন এটি উপজেলা সদরে যাতায়াতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন লতা ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে, পাশাপাশি এখানকার উৎপাদিত মৎস্য পরিবহন ও বাজারজাত করা হয়ে থাকে। উপজেলা সদরের কালীবাড়ি মন্দির হতে লতারহাট পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের মাঝের দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করার ফলে বর্ষা মৌসুমে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলে ও সংস্কারের কোন উদ্যোগ নাই। এজন্য জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে ব্যক্তিগত ভাবে দুই কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে ও এ ধরনের জনহিতকর কাজ অবহিত থাকবে বলে তরুণ এ যুবনেতা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status