ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : কাল পর্যন্ত ১৪৪ ধারা জারির সময় বর্ধিত করলো প্রশাসন
কে এম ইউসুফ, হাটহাজারী
প্রকাশ: Monday, 1 September, 2025, 8:44 PM
সর্বশেষ আপডেট: Monday, 1 September, 2025, 8:51 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : কাল পর্যন্ত ১৪৪ ধারা জারির সময় বর্ধিত করলো প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : কাল পর্যন্ত ১৪৪ ধারা জারির সময় বর্ধিত করলো প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে সংগঠিত সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে জারি করা ১৪৪ ধারার সময় বর্ধিত করা হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত জারি করা পরিপত্রে (নং- ০৫.৪২.১৫৩৭.০০০.০৫.০০১২৫-৭৫১) বলা হয় 'চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে পূর্বে জারীকৃত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ উক্ত এলাকায় বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আগামী ০২.০৯.২০২৫খ্রি. মঙ্গলবার দিবাগত রাত ১২:০০টা পর্যন্ত বর্ধিত করা হলো।

উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।"

উল্লেখ্য, গতকাল এক শিক্ষার্থী গভীর রাতে কটেজে ফেরাকে কেন্দ্র করে কটেজের দারোয়ানের সাথে বাকবিতণ্ডা হয়। পরে ব্যাপক সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চবি এলাকা ফতেপুর ইউনিয়নের জোবরা এলকাবাসী। শিক্ষার্থী, এলাকাবাসী, মিডিয়াকর্মীসহ আহত হন অন্তত ৫ শতাধিক লোক। তারই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে গতকাল ১৪৪ ধারা করেছিলেন হাটহাজারী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন। যা আজ সোমবার (১লা সেপ্টেম্বর) পর্যন্ত বলবৎ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status