|
নাটোরে জনসেবা হাসপাতালের মালিকের নিজ চেম্বারে গলাকাটা মরদেহ উদ্ধার।
মোঃ রাসেল নাটোর
|
![]() নাটোরে জনসেবা হাসপাতালের মালিকের নিজ চেম্বারে গলাকাটা মরদেহ উদ্ধার। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের তৃতীয় তলায় নিজের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ডাক্তার আমিরুল ইসলাম সারারাত বেশ কয়েকটি অপারেশন শেষে সকালে হাসপাতালের তৃতীয় তলায় নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর দুইটার দিকে হাসপাতালের অন্যান্য স্টাফরা ডাক্তারকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নাটোর জেলা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন—খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছি। ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
