|
গলাচিপায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলাচিপায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সোমবার বিকেলে গলাচিপা উপজেলা হলরুমে আভাসের প্রজেক্ট অফিসার মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান ও সিপিপি উপজেলা টিম লিডার মো. আবু হেনা শোহেব। অন্যান্যদের মধ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. মোঃ হাফিজ উল্লাহ্ , গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। সার্বিক দায়িত্ব পালন করেন মো. আরিফ হোসাইন ফিল্ড ফেসিলেটর (আভাস) গলাচিপা অফিস। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
