ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি: পাঠদান ব্যাহত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Monday, 1 September, 2025, 5:52 PM

আলফাডাঙ্গায় মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি: পাঠদান ব্যাহত

আলফাডাঙ্গায় মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি: পাঠদান ব্যাহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক সংগীতা ভৌমিকের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। গত ২৯-১২-২০২৪ তারিখ থেকে ১৯-০১-২০২৫ তারিখ পর্যন্ত কোনো প্রকার ছুটি বা অনুমতি ছাড়াই তিনি অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করছে।

দীর্ঘদিন অনুপস্থিতির কারণ জানতে সহকারী শিক্ষক সংগীতা ভৌমিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ফোন বন্ধ থাকায় তার অনুপস্থিতির পেছনের কারণ এখনো অজানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হিলাল মোল্যা জানান, সংগীতা ভৌমিকের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে প্রথমে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে, ডাকযোগে তিনবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ম্যানেজিং কমিটিকে  জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক নিশ্চিত করেছেন যে, তারা বিদ্যালয় থেকে একটি অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, “একজন শিক্ষকের বিনা অনুমতিতে দীর্ঘ সময় অনুপস্থিত থাকা গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল। আমরা প্রধান শিক্ষকের পাঠানো নথিপত্র পর্যালোচনা করছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল ইকবাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “শিক্ষক সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে তার এমন আচরণ অপ্রত্যাশিত। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। যেহেতু এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে ব্যবস্থা নেবে।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status