|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিষ্ফোরক দ্রব্য গান পাউডার জব্দ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিষ্ফোরক দ্রব্য গান পাউডার জব্দ অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জহুরপুরটেক বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৯/৫ এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকরিপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে মো. মতিউর রহমানের বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আগে থেকে মজুদ করা সাত কেজি ভারতীয় বিস্ফোরক জব্দ করা হয়। অধিনায়ক আরো বলেন, জব্দকৃত বিষ্ফোরক গান পাউডার বলে নিশ্চিত হওয়া গেছে। আর এ ঘটনায় বাড়ির মালিক মতিউর রহমানসহ মোট পাঁচ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
