|
তাড়াশে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ তাড়াশ উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ চলছে । সোমবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার তালম সাহেব বাজার খাদ্য বান্ধব ডিলার পয়েন্ট মাইশা ফাহিম এন্টারপ্রাইজের চাউল বিতরণের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ইকবাল হোসাইন। তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংবাদিক এম মাজিদ, ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন, ডিলার লুৎফর রহমান প্রমুখ। উল্লেখ্য :এ সময় দরিদ্রদের মাঝে ৩০ কেজি চাউলের বস্তা ৪৫০ টাকা দরে বিক্রয় করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
