ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
যশোরে নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগমের বক্তব্য জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের আহ্বান
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 11 August, 2025, 4:57 PM

যশোরে নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগমের বক্তব্য জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের আহ্বান

যশোরে নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগমের বক্তব্য জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের আহ্বান

যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের রায়ের মাধ্যমে শাসন ক্ষমতারপরিবর্তনের জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বন্দুকের মুখে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। 

দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতি বদলে গেছে, এখন জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এসেছে এ সুযোগকে কাজে লাগাতে হবে।যশোর নগর মহিলা দলের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আওয়ামী লীগ রক্তের নদী পেরিয়ে ক্ষমতা দখল করেছিল এবং দাবি করেছিল, তারা ক্ষমতা ছাড়লে দেশে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কোথাও রক্তপাত হয়নি। 

তিনি জোর দিয়ে বলেন,বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না এবং ভিন্নমত দমনে সহিংসতা চায় না তিনি ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। কারও ধর্ম পালনে বাধা দেওয়া হলে বিএনপি তা প্রতিহত করবে।

তার মতে, জাতিগত পরিচয় সবার আগে আমরা বাংলাদেশি।সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। 

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সমাবেশে সভাপতিত্ব করেন সুফিয়া বেগম এবং পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু। 

অপরদিকে বকচর এলাকায় অনুষ্ঠিত ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মৌলুদা পারভীন এবং পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status