|
সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাণীনগরে মানববন্ধন
কাজী আনিছুর রহমান, রাণীনগর
|
![]() সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাণীনগরে মানববন্ধন রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম, আব্দুর রউফ রিপন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, প্রমুখ। এ সময় বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে জেলখানায় নয় দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তর মূলক শাস্তি প্রদান করাসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
