ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
১৮ বছরে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 5:51 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 29 January, 2019, 5:58 PM

১৮ বছরে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান

১৮ বছরে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান

সবেচেয়ে বেশি দুর্নীতি হওয়া দেশের তালিকায় টানা পাঁচ বছর শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ। ২০০১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে ছিল ২০১৭ সালে। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৭। সর্বশেষ ২০১৮ সালের সূচকে চারধাপ অবনতি হয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৩।

জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআই-এর প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিবেদনটি প্রকাশ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত শূন্য থেকে ১০ স্কেলে স্কোর নির্ধারণ করা হয়েছিল। সেই স্কেলে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার এক নম্বরে ছিল বাংলাদেশ। পাঁচ বছরে বাংলাদেশে স্কোর ছিল যথাক্রমে ০.৪, ১.২, ১.৩, ১.৫ ও ১.৭। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয় (স্কোর-২), ২০০৭ সালে সপ্তম (২), ২০০৮ সালে দশম (২.১), ২০০৯ সালে ১৩তম (২.৪), ২০১০ সালে ১২তম (২.৪), ২০১১ সালে ১৩তম (২.৭)।

২০১২ সাল থেকে নতুন স্কেলে স্কোর নির্ধারণ চালু হয়েছে। বর্তমানে স্কোর নির্ধারণ করা হয় শূন্য থেকে ১০০ স্কেলে। ২০১২ সালে ১৩তম (২৬), ২০১৩ সালে ১৬তম (২৭), ২০১৪ সালে ১৪তম (২৫), ২০১৫ সালে ১৩তম (২৫), ২০১৬ সালে ১৫তম (২৬), ২০১৭ সালে ১৭তম (২৮) ও সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম (২৬)।

১৮০টি দেশের ওপর টিআই জরিপ চালিয়ে ২০১৮ সালের তালিকা প্রকাশ করেছে। জরিপে ০ থেকে ১০০ নম্বরের স্কেলে দেশগুলোকে নম্বর দেওয়া হয়েছে। সবচেয়ে কম নম্বর (১০ স্কোর) পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় উঠে এসেছে সোমালিয়ার নাম। তার পরেই রয়েছে (১৩ স্কোর) সিরিয়া ও দক্ষিণ সুদান। তৃতীয় অবস্থানে (১৪ স্কোর) রয়েছে ইয়েমেন ও উত্তর কোরিয়া। ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৯ নম্বরে। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ ছিল ১৪৩ নম্বর অবস্থানে। আর সবচেয়ে বেশি স্কোর (৮৮ স্কোর) পেয়ে সবেচয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ বিবেচিত হয়েছে ডেনমার্ক। কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এর পরেই রয়েছে (৮৭ স্কোর) নিউজিলন্যান্ড। কম দুর্নীতিগ্রস্ত তালিকায় তৃতীয় অবস্থানে (৮৫ স্কোর) রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও সুজারল্যান্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status