ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
৫ আগস্ট ছাত্র জনতার বিজয় দিবস পালনে যশোরে বিএনপির বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 2:50 PM

৫ আগস্ট ছাত্র জনতার বিজয় দিবস পালনে যশোরে বিএনপির বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

৫ আগস্ট ছাত্র জনতার বিজয় দিবস পালনে যশোরে বিএনপির বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের” ঐতিহাসিক দিনটি উদযাপন উপলক্ষে যশোর শহর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিজয় মিছিল শেষে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।বিএনপির কেন্দ্র ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেন ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা প্রতিরোধের প্রতীক। 

এই দিনে প্রমাণ হয়েছে, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামিয়ে এনে সেই অন্যায় শাসনের পতন ঘটিয়েছিল।এ সময় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজয় মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিজয় মিছিলটি একটি প্রতীকী ঐক্য ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াই থেমে নেই, বরং এটি আরও বেগবান হবে। ৫ আগস্টের আত্মত্যাগ ও অর্জন নতুন প্রজন্মকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেবে বলেও তারা উল্লেখ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status