ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলনে হট্রগোল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 2:47 PM

গাজীপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলনে হট্রগোল

গাজীপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলনে হট্রগোল

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট২০২৫) বেলা ১১ টায় জেলা সদরের বঙ্গতাজ অডিটোরিয়াম হল রুমে জেলা প্রসাসকের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রসাসক নাফিছা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও জেলার ৫ টি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ প্রসাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এ সময় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের সরব উপস্থিতী ছিলো বেশ লক্ষণীয়।

আহত যোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, '১ বছর হতে যাচ্ছে আমরা চিকিৎসার কোনো সহযোগিতা পায়নি, এখনো অনেক পরিবার আছে যারা না খেয়ে দিনাতিপাত করছেন, তাঁরা চায় শুধু সহযোগিতার হাত বাড়িয়ে তাদের বেঁচে থাকতে সহায়তা করার কার্যকরী সমাধান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই স্মৃতিকে স্বরন রেখে আমদাদের এগোতে হবে, নিজেদের মধ্যে দন্দ তৈরী করলে তৃতীয় পক্ষ তার সুযোগ নিবে।

এদিকে অনুষ্ঠানের শেষাংশে জুলাই স্বৃতি প্রদর্শনী পরিদর্শন না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুষ্ঠানস্থল ত্যাগ করায় জুলাই-আগস্ট অভ্যুত্থান সংশ্লীষ্টরা ক্ষোভ প্রকাশ করে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপস্থিত সকলের সম্মূখে। তাদের দাবি গণঅভ্যুত্থান পূর্ববর্তী ও পরবর্তী ওই সময়ের প্রদর্শনী প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে হবে। এসময় তারা ভূয়া ভূয়া স্লোগান দিয়ে হল রুম প্রকম্পিত করে তুলেন।

তাদের মধ্যে রেদওয়ান রহমান আদনান, ফাহাদ ও বশির আহম্মেদ অপু নতুন সময়কে বলেন, 'আমাদের পুরো অনুষ্ঠান আয়োজন করেন জেলা প্রশাসন। তবে জুলাই-আগস্ট প্রদর্শনী পরিবেশনকালীন সকলে তা না দেখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। যা আমরা মনে করি সৈরশক্তির প্রভাবেই এমনটি হয়েছে। তারা আগামীতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের সামনে প্রদর্শনের ঘোষণা দেন। তারা বলেন সেসময়ের ভয়াবহতার চিত্র প্রদর্শনী তাদের দেখতে হবে আজকের এই দিনে কোন অযুহাত দেয়া চলবেনা বলেও মন্তব্য করা হয়।'

এছারা, অন্যান্য জেলায় জুলাই আহত নিহত পরিবারের সদস্যসহ যোদ্ধাদের উপহার এদিনই দেয়া হয়। বিপরীতে গাজীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক বাসায় পৌঁছে দেয়া হবে বলে জানানো হলে এ বিষয়েও দ্বিমত পোষণ করেন সংশ্লীষ্ট যোদ্ধাদের অনেকেই।

এদিকে রাজধানীতে সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই ঘোষণাপত্র পাঠানুষ্ঠানে যোগ দিতে এনসিপি ও জুলাই-আগস্ট সংশ্লীষ্টরা রংপুর, রাজশাহী ও গাজীপুর থেকে ছেড়ে যাওয়া তিনটি ট্রেনে চেপে ঢাকার পথে পারি জমিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status