ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 August, 2025, 11:55 PM

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। 

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রে যেসব ঘোষণা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে, এটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের বিভিন্নভাবে আইনি সুরক্ষা সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি (প্রধান উপদেষ্টা) যেমন দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিচ্ছি। 

তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন, সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন। আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন।

‘প্রধান উপদেষ্টা আজ যে নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং পুরো জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দোদুল্যমানতাটা রইল না।’ 

সালাউদ্দিন আরও বলেন, পুরো জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে। আগামী দিনের নির্বাচন সুষ্ঠু,  নিরপেক্ষ ও অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে  প্রস্তুত নেওয়ার জন্য আমরা আহবান জানাচ্ছি। 

তিনি আরও বলেন, এক বছর আগে এই দিনেই আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছিলাম। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশ। বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং মানুষের অধিকার আদায়ের জন্য যারা রক্তদান করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, চিরতরে পঙ্গুত বরণ করেছেন তাদের সবার প্রতি সমাবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন। দীর্ঘ এক বছর ধরে আমরা মানুষের কল্যাণে, রাষ্ট্রব্যবস্থার সংস্কারে কমিশনগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো প্রয়োজন, তার একটা পর্যায়ে ঐকমত্যে উপনীত হয়েছি। 

বিএনপির এ নেতা বলেন, আশা করি, শিগগিরই ঐকমত্যের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় সই হবে এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ-আলোচনা হয়, সেখানে আমরা অংশগ্রহণ করব। এর মধ্য দিয়ে জাতির যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে, সেটাকে আমরা সমুন্নত রাখব এবং এই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে নিয়ে যাব। 

নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রের যে ভারসাম্য নিয়ে নানা সময় প্রশ্ন উঠছে আজকের থেকে হলেও সেই সংকটটা কেটে গেল কিনা, বিশেষ করে আইনশৃঙ্খলা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি এ ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে বলে আমরা আশা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status