ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 11:35 AM

গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. শাহাবুদ্দিন পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. শাহাবুদ্দিন আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। ভোররাতে কোতোয়ালি থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। এই সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ধর্ষক শাহাবুদ্দিন নিহত হয়। গ্রেফতার করা হয় তার সহযোগী শ্যামল দেকে। আহত হয় তিন পুলিশ সদস্য।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status