ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আগামী ৫ বছর আমরা নিরপেক্ষ থাকব : সিএমপি কমিশনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 10:22 AM

আগামী ৫ বছর আমরা নিরপেক্ষ থাকব : সিএমপি কমিশনার

আগামী ৫ বছর আমরা নিরপেক্ষ থাকব : সিএমপি কমিশনার

আগামী পাঁচ বছর পুলিশের অবস্থান নিরপেক্ষ হবে জানিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান বলেছেন, যেকোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। গত ১০ বছরের মতো সামনের পাঁচ বছরও হবে, এমন কেউ মনে করে থাকলে তা হবে না।

সোমবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও তার সংলগ্ন প্রবর্তক এলাকায় সিসিটিভি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি থানায় টাউট, বাটপার ও পুলিশের দালালের পরিবর্তে ভালো মানুষদের থানায় এসে সেবা গ্রহণের আহ্বান জানান।

সিএমপি কমিশনার বলেন, ‘আপনারা গত ১৫ থেকে ২০ দিন ধরে দেখেছেন, সারা বাংলাদেশে কোনো অপরাধ হলে তিনি সরকারদলের হোক অথবা বিরোধীদলের, সমানভাবে ট্রিটমেন্ট পাচ্ছে।’

দলীয় পরিচয় মুখ্য নয় জানিয়ে মাহাবুবুর রহমান হুঁশিয়ার দিয়ে বলেন, ‘আগামী পাঁচ বছর আমরা নিরপেক্ষ থাকব। অন্তত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ অবস্থান থাকবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, আনজুমান আরা বেগম, গিয়াস উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status