ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Wednesday, 30 July, 2025, 7:37 PM

নাটোরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

নাটোরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

নাটোরের নলডাঙ্গায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং অধ্যক্ষ নয়ন প্রামাণিক।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক সামসুল নাহারসহ অন্যান্য বক্তারা বলেন, “শিক্ষার্থীদের কেবল বইয়ের শিক্ষা নয়, তাদের নৈতিক ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, পুরস্কার বিতরণের আগে নির্বাচিত ৩২ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিজনকে ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিজনকে ২৫ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status