ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 July, 2025, 7:40 PM

নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদসহ আটক ২

নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদসহ আটক ২

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ একশত নয় বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারীকে আটক করেছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার পরিদর্শক মোঃ আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণ ইউনিয়নের ঠাকুরাকোণা বাজারে চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশায় করে নিয়ে আসা আমদানি নিষিদ্ধ একশত নয় বোতল ভারতীয় মদসহ দুই মাদক- কারবরীকে আটক করে। 

আটককৃতরা হলো - নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মোঃ শান্ত মিয়ার ছেলে মোঃ তপন মিয়া (২৬) ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ রাকিব হোসেন (৩৯)। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status