|
আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,সিনিয়র সহ সভাপতি ডাঃ নজিবর রহমান, যুগ্ম সম্পাদক মোজদার হোসেন বিএসসি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হেলাল উদ্দিন,যুবদল নেতা হাফিজুর রহমান, ছাত্র দলনেতা আনিছুর রহমান সাকিব হোসেন ,সোহেল রানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রান, সদস্য সচিব জামারুল সরকার তাঁতীদলের সভাপতি আবু হারিক ও বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা অধ্যাপক আমিনুর রহমান টুটুল কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমিনুল রহমান টুটুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
