ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Wednesday, 30 July, 2025, 7:32 PM

তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঁটাবাড়ি গ্রামে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মকছেদ আলীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 

বুধবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে এলাকাবাসীর পক্ষে থেকে বিপ্লব হোসেন নামের একজন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

জানা যায়, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কাঁটাবাড়ি গ্রামের উক্ত রাস্তাটি গ্রামের মানুষেরও কাঁটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলনবিলের ফসল কেটে আনা নেওয়ার একমাত্র রাস্তা। এতে এই রাস্তা দিয়ে গ্রামের মানুষের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু এই রাস্তাটি স্থানীয় প্রভাবশালী মকছেদ আলী রাস্তা দখল করে একটি ভবন নির্মান করা শুরু করেছেন। 

এলাকারবাসীর আপত্তির পরও সে ভবনের নির্মান করেছেন। যার ফরে স্থানীয়দের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে ভবন সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাস্তাটি কাঁচা মাটির হলেও, এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই, বাজারে যাই, ভ্যান গাড়িতে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে নেই। কিন্তু যেভাবে ভবন নির্মান করা হয়েছে, তাতে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

বিপ্বল হোসেন নামের এক নারী বলেন, রাস্তাটি দিয়ে দীর্ঘদিন আমরা চলাচল করি। কিন্তু বর্ষা মৌসুমে কাঁদা হওয়ায় একটু কম চলাচল করে মানুষ। সেজন্য সরকারি রাস্তায় ভবন নির্মান করবে বলে বিস্ময় প্রকাশ করেন।

সাবেক ইউপি সদস্য মো জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষের সুবিধার জন্যই রাস্তা নির্মাণ করে সরকার। এই রাস্তা আজ কাঁচা আছে, কিন্তু ভবিষ্যতে পাকা রাস্তা নির্মাণ করতে গেলে তো এই ভবন অনেক বড় বাঁধা হয়ে দাড়াবে। এজন্য যত দ্রুত সম্ভব রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারণের দাবি জানান তিনি।

ভবনের মালিক মো. মকছেদ বলেন, আমি কোন সরকারি জমি দখল করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন আমি মেনে নিব।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকারি জমি দখল করে কেউ ভবন নির্মাণ করবে এটা হতে পারে না।  তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status