|
তেঁতুলিয়ায় কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত মঙ্গলবার (২৯ জুলাই ) দুপুরে ওয়ার্ল্ড, ব্যাংক ও ইফাদ এর সহযোগিতায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র তেঁতুলিয়ার হলরুমে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি,নতুন জাতের সম্প্রসারণ,কৃষিপণ্যের বাজার জাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিন, অতিরিক্ত উপ পরিচালক উদ্যান সুবোধ চন্দ্র রায়, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম। উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মোতালেব অনুষ্ঠান টি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
