|
নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা
আবু হানিফ, নাগেশ্বরী
|
![]() নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রশাসন স্কুলের ৩৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
