|
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জীবনের নিরাপত্তা চেয়ে একটি হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের নাগেশ্বরীতে জীবনের নিরাপত্তা চেয়ে একটি হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন আজ ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব নাগেশ্বরীতে উক্ত সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মৃত কালীপদ দাসের স্ত্রী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজারে অবস্থিত তাদের বসতভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন তারা। পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত গত ২৭ জুলাই রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০মিনিটের দিকে লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসতবাড়িতে অতর্কিত হামলা করে বাড়িঘর ভাঙচুর চালানো সহ মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে পিটিয়ে আহত করে। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করায় হামলাকারীরা প্রাণনাশেরও হুমকি দিয়ে আসছে বলে তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা) সাংবাদিকদের বলেছেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
