ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে অটোরিক্সা চালককে পেটানোর অভিযোগ
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 5:42 PM

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে অটোরিক্সা চালককে পেটানোর অভিযোগ

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে অটোরিক্সা চালককে পেটানোর অভিযোগ

কিশোরগঞ্জে অটোরিক্সা চালক মোহাম্মদ সামাদ উল্লাহকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রেখা আক্তারের বিরুদ্ধে। রেখা আক্তার সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনাটি গত শুক্রবার সকালে সদর উপজেলার মোল্লা পাড়া এলাকার। সোমবার (২৮ জুলাই) তদন্ত শেষে সুষ্টু বিচারের দাবি জানিয়ে মোল্লাপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে সামাদ উল্লাহর পিতা মর্তুজ আলী বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী সাবেক ইউপি সদস্য রেখা আক্তার আমার প্রতিবেশী হওয়ায় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার পূর্ব বিরোধ ছিল। 

তারই জেরে গত শুক্রবার সকালে মোল্লা পাড়া এলাকায় আমার ছেলে অটো নিয়ে যাওয়ার সময় রেখা আক্তারের বাড়ির সামনে পৌঁছানো মাত্র পথ আটকিয়ে পরিবারের সদস্য মোঃ আলামিন, রুহুল মিয়া, মোঃ ফয়সালসহ অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে সামাদ উল্লাহকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন আমার ছেলে সামাদ উল্লাহকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

এই ঘটনার পর কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। রেখা আক্তার প্রভাবশালী হওয়ায় আমরা ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্খায় আছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত শেষে সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। এসময় সামাদ উল্লাহর পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসি উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেখা আক্তারকে পাওয়া না গেলেও তার ছেলে অভিযুক্ত আলামিন বলেন, আমার মা মারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। সে কখনও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না। মায়ের নির্বাচনের সময় প্রতিপক্ষ থাকা ব্যক্তিরা যোগসাজসে আমাদের মানহানি করা ও হয়রানির উদ্দেশ্যে মর্তুজা আলীকে দিয়ে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করিয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status