ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ ১৭ ঘণ্টায়ও মেলেনি, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 28 July, 2025, 5:22 PM

গাজীপুরে ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ ১৭ ঘণ্টায়ও মেলেনি, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান

গাজীপুরে ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ ১৭ ঘণ্টায়ও মেলেনি, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এক মর্মান্তিক দূর্ঘটনায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হয়েছেন এক নারী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

গত কয়েকদিনের টানা অতি বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে গতকাল রাত আনুমানিক রাত সারে ৮টায় ওই মর্মান্তিক ঘটনায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে ওষুধ শিল্প শ্রমিক নারী নিখোঁজ হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

জানা যায়, রাত আনুমানিক ০৮.৩০ মিনিটে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মহাসড়কে জমে থাকা পানির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ফারিয়া তাসনিম জ্যোতি ওই নারী উন্মুক্ত ম্যানহোলের ভেতর পড়ে যান। স্থানীয়দের দাবি, অতিবৃষ্টিতে সড়কে এতোটাই পানি জমেছিল যে ড্রেনটি দেখা যাচ্ছিল না। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ নারীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সর্বশেষ খবর অনুযায়ী, সোমবার (২৮জুলাই২০২৫) বিকেল সারে ৪টার দিকেও তার সন্ধান মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি উন্মুক্ত ম্যানহোলে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি স্রোতের টানে ভেসে যান এবং নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে জনগণ সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status