ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 July, 2025, 4:30 PM

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।

একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status