|
এক বছর ধরে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() এক বছর ধরে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি সন্তানকে হারিয়ে গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তাকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তারা। এদিকে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ১৮ সেপ্টেম্বর তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আব্দুল মমিনের মা মনোয়ারা খাতুন। যার জিডি নং- ৭৪৮/ জিডি ট্র্যাকি নং 0YVCGM। আব্দুল মমিনের মা মনোয়ারা খাতুন বলেন, তার স্ত্রী আকলিমা বাবার বাড়িতে থাকায়, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে দুলিশ্বর বাজারে যায় বাজার করার জন্য। এর পর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রায় এক বছর হয়ে যাচ্ছে, ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার সন্তানকে ফিরে পেতে সহায়তা করেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান বলেন, আমি এই থানায় নতুন এসেছি সাধারণ ডায়েরি বিষয় আমার জানা নেই খোঁজ নিয়ে জানতে হবে জিডিটা কার কাছে আছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
