|
ডেকে নিয়ে ‘বন্ধুকে’ মারধরের অভিযোগ তাসকিনের বিরুদ্ধে
নতুন সময় ডেস্ক
|
![]() ডেকে নিয়ে ‘বন্ধুকে’ মারধরের অভিযোগ তাসকিনের বিরুদ্ধে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এই টাইগার পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। এসবের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইত্তেফাকের পক্ষ থেকে তাসকিনে মুঠোফোনে কল করা হত। তবে তিনি কলটি রিসিভ করেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
