ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 July, 2025, 1:42 PM

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার রাত আটটার সময় নেত্রকোণা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। 
জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা করা হয়। 

এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় বক্তব্য দেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দীন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিজ্ঞ জিপি আইনজীবী মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এসএম শফিকুল কাদের সুজা, মোহনগঞ্জ উপজেলা শাখা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপির সদস্য সিরাজ উদ্দীন তালুকদার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সাবেক সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস সহ অনেকেই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status